মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যাত্রী কল্যাণ সমিতি প্রতিবেদনে এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:১২ এএম

বাংলাদেশ ওপেন ইনভারসিটি শট কল্লি হয় বিওইউ,ইডারে নাই আরো শট কল্লি হয় বউ। এই নিয়ে কাল তেমাতায় এক পন্ডিতির পাঠশালা বইলো। একজন কলে ওপেন ইনভারসিটির চাইতেও বড় ইনভারসিটি হচ্চে বউ। হ্যানো কোন জ্ঞান নেই যা পাবা না। একজন কলে এট্টা নমুনা দেও তাতে আমাগের বুজদি যুইত হয়। তাই শুইনে যে জ্ঞান বিলি কচ্চিল সে নিকচোয় কলে, কয়ডার কতা কবো। যিডা মন চায় সিডাই কও। তালি শোন, কইয়ে গল্প দেলে উসায়ে। এক লোকের বউ বারন দেচে লুঙ্গি পইরে বাইরি যাবা না আর ব্যাংকে তো যাবাই না। গরম এট্টা চাড়া দেচে। বাড়ির পাশে ব্যাংক। লোকটার কয়ডা টাকা তুলাও জরুলী। তাই বউ’র বারন না শুইনেই লুঙ্গি পইরেই গেচে ব্যাংকে টাকা উটোতি। কপালের ফ্যার আর কারে কয়। ঐ সুমায়ই ব্যাংকে ডাকাত পইড়েচে। বাউড়োন ধুড়োন উড়ো ফায়ের কইরে যেম্মি পাইরেচে টাকা লুট করা শুরু কইরে দেচ্চে। একজন ভুকসি মাইরে থাকার মদ্দি থানায় মুবাল কইরেচে। এট্টু পরে কু কু কত্তি কত্তি পুলিশির গাড়ির আইসতেচে আওয়াজ পাইয়ে ডাকাতরা চম্পট। সিনেমার মত ডাকাত চাইলে যাওয়ার পর হুড়মুড় কইরে পুলিশ আইসে কচ্চে হ্যানস আপ, যে য্যানে আছেন নড়বেন না। পুলিশ পজিশন নিতি নিতি হটাস ফলো কইরেচে সুফার পেছনে কিডা যেন ডাবি মাইরে আছে। আর যাবা কনে, পুলিশির লিডার অস্তর তাক কইরে কলে, ভালোয় ভালোয় বাইরো আসো না হলি কিন্তুক গুলি কইরে দেবো। এই কতা শুইনে সুফার পেছনতে এক লোক চ্যাও চ্যাও কইরে কলে, স্যার গুলি করবেন না। আমি ডাকাত না, আমি ব্যাংকের গিরাহক। আইলাম কয়ডা টাকা তুলতি। পুলিশ গ্যাঙায় কচ্চে, গিরাহক হলি পেছনে ভুকসি মারার কি আছে। লোকটা কলে স্যার বাইরোতি পারবো না পবলেম আচে। লুঙ্গি পইরে আইলাম টাকা তুলতি। ডাকাতরা যাওয়ার সুমায় আমার লুঙ্গি টান মাইরে খুলে তাতে লুটির টাকা নিয়ে চইলে গেচে। ব্যাংক ম্যানেজার সুফার ওপরতে ভুলুক মাইরে কলে, সত্যি কতা কচ্চে স্যার। উনি আমার গিরাহক। কি সব্বোরাশ টাকা গেলি টাকা পাওয়া যাবে কিন্তুক ইজ্জেত গেলি ! তাই শুইনে বিটাডা কলে, বউ’র কতা না শুইনে ইজ্জেতই বেহাত হওয়ার জুগাড় ! গল্প শুইনে পুইতে গেলাম। আলাম কনে, মলাম যে ! সড়ক দুর্ঘটনা নিয়ে এবার যাত্রী কল্যাণ সমিতি প্রতিবেদন প্রকাশ করেছে। এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে। এই মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তথ্যমতে, নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছে। এ সময়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত, ১২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ২৬.৩৭ শতাংশ, নিহতের ২৭.৮৪ শতাংশ ও আহতের ৯.৭৭ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি। দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। প্রকৃত হতাহতের ঘটনা আরও বাড়তে পারে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো সক্ষম হবে। তাই নতুন সরকার পুরোনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ। যাত্রী কল্যাণ সমিতির এ প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভাববে বলে আমাদের বিশ্বাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X