রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামলো না

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৪৪ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামলো না। বরং নতুন করে যুদ্ধের পদধ্বনী শোনা যাচ্ছে। হরমুজ প্রণালি সচল করতে এর আগে শুরু করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি ছিল না সৌদি আরব ও কুয়েত। এখন তারা বিধিনিষেধ তুলে নিয়ে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালাতে আর অসুবিধা রইলো না। ইরানের সঙ্গে টান টান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় বড় ধরনের বাধা দূর হল এই সিদ্ধান্তের ফলে। এতে যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দিলো। যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলো মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ ‘প্রজেক্ট ফ্রিডম’ আবার শুরুর প্রস্তুতি নিচ্ছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ৩৬ ঘণ্টা চলার পর এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন এটি আবার শুরুর সময়সীমা ঠিক করছেন। কিছু মার্কিন কর্মকর্তা বলছেন, এ সপ্তাহেই অভিযানটি আবার শুরু হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। পরে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফেরাতে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পরিপূর্ণভাবে বহাল থাকবে বলে জানান তিনি। এদিকে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি নতুন প্রটোকল বা নিয়মাবলী মানতে বাধ্য করার চেষ্টা করছে ইরান। সব মিলিয়ে সংকট কাটলো না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X