মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

এপ্রিলে সড়কে ঝরেছে ৪০৪ প্রাণ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:৫৬ এএম

এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হয়েছেন। এ মাসে ৪৬৩ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০৯ জন। নিহতদের মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছেন। এসব দুর্ঘটনার ১৯৪টি ঘটেছে যানবাহন নিয়ন্ত্রণ হারানোর কারণে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশ। এছাড়া ১০৬টি ঘটনায় পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া হয়েছে, ৯৭টি দুর্ঘটনায় যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এপ্রিলে ৪৬৩টি দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ ১৯৩টি ঘটেছে দেশের আঞ্চলিক সড়কে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশ। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ১৬৮টি (৩৬ দশমিক ২৮ শতাংশ)। বাকিগুলো ঘটেছে শহর ও গ্রামের সড়কে। এছাড়া গত মাসে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ আহত হয়েছেন। একই সময়ে ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে গত বুধবার গণমাধ্যমে পাঠিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ওই প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে সড়কে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৬৬ শতাংশ। দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন। এপ্রিলে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন ৬৫৯টি। এর মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ট্যাঙ্কলরি ও সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ২৫ দশমিক ৯৪ শতাংশ, মোটরসাইকেল ২৩ দশমিক ২১ শতাংশ এবং থ্রি–হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১৭ শতাংশ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে, যা মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৫০ শতাংশ। গত এপ্রিলে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পেছনে ১১টি প্রধান কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। দেশে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X