মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৫২ এএম

সম্প্রতি সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। প্রতিদিনই নানা অঘটন ঘটছে। এরমধ্যে একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরে। সেখানে অভিযানে যাওয়া র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীটির অন্তত তিন সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে নগরীর মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এদিন ভোরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এ ছাড়া ছিনিয়ে নেওয়া হয় গ্রেপ্তার এক যুবদল নেতাকে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় র‌্যাব-১১ এর একটি দল তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা ধারাল অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে আহত হন র‌্যাব-১১ এর কর্পোরাল নাজিবুল, কনস্টেবল মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে গুরুতর নাজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাব-১১ এর উপপরিচালক আব্দুর রশীদ মোবাইল ফোনে জানান, গোয়েন্দা টিমের চারজন ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গিয়ে হামলার মুখে পড়েন। এ সময় চারজনই সিভিল পোশাকে ছিলেন। দুইজন র‌্যাব সদস্যকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। র‌্যাব ও পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ নভেম্বর মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন র‌্যাব সদস্যরা। সেই সময় জাহিদ ও তার সহযোগীদের গুলি চালালে ওই এলাকার বাসিন্দা এক নারী আহত হন। “এবারের হামলাতেও সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে ‘বুইট্টা মাসুদ’-এর সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী,” নাম প্রকাশ না করা শর্তে র‌্যাব-১১ এর এক কর্মকর্তা জানান। এদিন ঘটনার এক সিসিটিভি ভিডিওতে র‌্যাবের উপর হামলা চালানো কয়েকজন যুবকের হাতে রাম দা ও চাপাতি দেখা যায়। এই একটি ঘটনাতেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে তা বুঝতে অসুবিধা হয় না। আমরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশু উন্নতি চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X