রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফের যুদ্ধের অশনি সংকেত

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩৩ এএম

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের অশনি সংকেত পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী থেকেই ফের যুদ্ধের পদধ্বনী পাওয়া যাচ্ছে। ইরানি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে মার্কিন উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর সেখানে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে। এই অভিযানের লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কথা বলা হয়। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রবেশে বাধা দিয়েছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: আল-জাজিরা। এদিকে, হরমুজ প্রণালিতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে। সোমবার ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন, ‘এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যেকোনো ধরনের নৌচলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।’ আমরা চাই, অবিলম্বে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X