সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হামের সংক্রমণ ৬১ জেলায়

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

দেশের ৬১টি জেলায় হামের সংক্রমণ রোগ হাম ছড়িয়ে পড়েছে। কেবলমাত্র পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি জেলায় এখনও এই রোগের সংক্রমণ শনাক্ত হয়নি। রোববার সকালে রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি ছাড়া দেশের অন্য ৬১ জেলাতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেড় মাস বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী ব্যক্তির মধ্যেও এ রোগ শনাক্ত হচ্ছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ পর্যন্ত। সভায় জানানো হয়, ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলেও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হটস্পট এলাকায় ৫ এপ্রিল থেকেই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষের আগ্রহের কারণে টিকাদানের হার আশানুরূপ বৃদ্ধি পেয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা প্রদান করা হয়েছে। তবে পাঁচ বছরের নিচে প্রায় ৫ থেকে ৬ শতাংশ শিশু এখনও টিকার বাইরে রয়েছে, বিশেষ করে প্রান্তিক ও কর্মজীবী অভিভাবকদের সস্তানদের মধ্যে এ হার বেশি। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সভায় চিহ্নিত সমস্যাগুলো ইতোমধ্যে জেলা প্রশাসকদের জানানো হয়েছে এবং তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম সফল করা সম্ভব। যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদের চিহ্নিত করে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে দ্রুত টিকাদান নিশ্চিত করতে হবে বলে তিনি তাগিদ দেন। আমরা মনে করি, টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করে হাম সংক্রমণ পরিস্থিতি ঠেকানো সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X