সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ পহেলা বৈশাখ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম

আজ পহেলা বৈশাখ। আজ ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন। আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির মহাখুশির দিন। আজ রমণার বটমূলে ছায়ানটের এবং যশোর পৌরপার্কে উদীচীর ঐতিহ্যবাহী অনুষ্ঠানসহ মাঠে মাঠে, মোড়ে মোড়ে থাকছে হাজারো উৎসব। থাকবে যশোরের ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। আজ পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দিন। বাঙালি আজ আশা করতেই পারে, আজ দেশের সব মানুষ প্রাণে প্রাণে মিলবে। তবে আজ শুধু মহানন্দের দিনই নয়, প্রত্যয় ঘোষণার দিনও। একদিনের বাঙালি নয়, সারাজীবন মনে-প্রাণে বাঙালি থাকার শপথ নেয়ার দিন আজ। সেই প্রত্যয়কে ঘিরেই, বাংলা নববর্ষের দিন আজ শুধু ব্রত নেয়ার দিন নয়, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পরিবার থেকে শপথ নেয়ার দিন। নতুন বছর মানেই এক নতুন সম্ভাবনা, নতুন আশায় পথ চলা। তেমনি বুকভরা প্রত্যাশা নিয়ে নতুন উদ্যমে ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি আজ সোচ্চার হবে সব ধরণের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ দেখার। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি আত্মমর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়েই বাঙালি আজ পহেলা বৈশাখের ব্রত নেবে। ষাটের দশকে ছায়ানট বৈশাখী উৎসব নিয়ে যে জাতীয়তাবোধের সংগ্রাম শুরু করেছিল, তা আজ সফল পরিণতির দিকে এসেছে। বাঙালির গর্বিত ঐতিহ্যের শান্ত সৌম্য রূপের সাথে জাতীয়তা বোধের প্রতিবাদী ধারার সুসমনি¦ত রূপে বৈশাখী উৎসব প্রতি বছর ঘুরে ঘুরে আসবে। তবে বাঙালিকে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে হবে প্রত্যয় নিয়ে। আজ সেই পহেলা বৈশাখ সকলকে শুভেচ্ছা জানাতেই হবে। বলতেই হবে শুভ নববর্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X