রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এমন হলো কেনো?

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সুযোগে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলেও ইরানের অনুমতি না পাওয়ায় আরব আমিরাতের শারজাহ ফেরত যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। বুধবার সকাল সাড়ে ৮টায় সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল লাল-সবুজের পতাকাবাহী জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে হরমুজের কাছাকাছি পৌঁছার পর অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে ইরানের আইজিআরসি। এরপর জাহাজটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে শারজাহ বন্দরের দিকে যাত্রা শুরু করে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, প্রাথমিকভাবে বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ চ্যানেল পার হওয়ার অনুমতি পায়নি। আমরা কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা করছি। আশা করি পেয়ে যাব। বর্তমানে আমাদের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছি। এর আগে তিনি বলেছিলেন, আমাদের জাহাজ সৌদি আরবে অপেক্ষমাণ থাকলেও আমরা প্রতিদিন ভাড়া পেয়েছি। নাবিকদের প্রতিদিন ১২ ডলার করে দিয়েছি। তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সে জন্য স্টার লিংক যুক্ত করা হয়েছে পরিবারের সঙ্গে কথা বলার জন্য। পর্যাপ্ত রসদ ও জ্বালানি রয়েছে জাহাজে। সূত্র জানায়, হরমুজ প্রণালী খুলে দিলেও ৪০ দিনে কয়েকশ’ জাহাজের জট লেগে গেছে। এ ছাড়া ইরানি কর্তৃপক্ষ দিনে কতটি জাহাজ হরমুজ পার হবে তা-ও নির্ধারণ করে দিচ্ছে। বিএসসি সূত্র জানায়, বাংলাদেশি ৩১ জন নাবিক প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রাস আল খাইর বন্দর থেকে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে তাদের গন্তব্য হতো চার্টারারের ডিমান্ত অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিলের যেকোনো একটি বন্দর। ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে ঢুকেছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে যায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় জাহাজটির খুব কাছেই একটি মিসাইল বা ড্রোন আঘাত হানে। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে নাবিকদের মধ্যে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজের পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে পণ্য বোঝাই করার শিডিউল ছিল। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। বাংলাদেশের জাহাজের ক্ষেত্রে এমন হওয়ার কথা নয়। এমন হলো কেনো, তা জানতে এবং পরিস্থিতি অনুকূলে আনতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X