সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাম নিয়ন্ত্রণ জরুরি

সম্পাদকীয়
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম
ছবি-প্রতীকী

সারা দেশে গত একদিনে সন্দেহজনকভাবে হামে ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ সময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন। দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের এই রোগ শনাক্ত হয়েছে; আর হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এক দিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৪২ জন ভর্তি হয়েছেন রংপুরের হাসপাতালগুলোতে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে মারা গেছেন তিনজন। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে ওই সময় থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত নয়জনের মৃত্যু হয়েছে। হামে বিভাগের হিসেবে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। জেলার হিসেবে কক্সবাজারে মারা গেছেন দুইজন।

হামের লক্ষণ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ৭৭১ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ওই সময় থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫২৭ জন। দেশের বর্তমান হাম পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণ জরুরি বলে আমরা মনে করি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X