সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে আবারো স্কুলে হামলা

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:২৮ এএম

ইরানে আবারো একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ স্থানীয় সময় সোমবার ভোরে মারকাজি প্রদেশের শহীদ খোমেইন বয়েজ স্কুলে হামলার খবর প্রকাশ করে। ফারস নিউজ বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে একটি ভবনের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে।

এদিকে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানা হয়েছে। আগ্রাসনকারীদের মোকাবিলায় ইরান দ্বিধা করবে না বলে জানিয়েছেন পেজেশকিয়ান।

মেহের নিউজ ইরানের মারকাজি প্রদেশের একজন ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানায়, খোমেইন শহরের একটি স্কুলে হামলা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার শুরুর দিকে দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছিল।

নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী। প্রাথমিক তদন্তে স্কুলটি মার্কিন ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।মেহের নিউজের তথ্য অনুযায়ী, সোমবার মারকাজি প্রদেশে মার্কিন-ইসরায়েলি বাহিনীর পৃথক আরেকটি হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

মারকাজি প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, আরাক শহরের আশেপাশের একটি আবাসিক এলাকায় প্রথম হামলাটি চালানো হয়, এতে অন্তত চারজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মারকাজি প্রদেশের মহল্লাত শহরের একটি আবাসিক ভবনে দ্বিতীয় হামলাটি আঘাত হানে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

আমরা অবিলম্বে এ যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছি। যদি তা এই মুহূর্তে করা না যায় তাহলে, বিভিন্ন স্কুল এবং আবাসিক এলাকা, যেখানে নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন সেসব এলাকায় সকল প্রকার হামলা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X