সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রসঙ্গ: অকটেন-পেট্রোল সরবরাহ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক সংকট পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনে গড় বিক্রির তুলনায় এখন ১৫ শতাংশ কম অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে। এর আগে ২৫ শতাংশ কম সরবরাহের নির্দেশনা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি সরবরাহ করা হবে। এ জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং চালুর পর ঢাকাসহ বিভিন্ন শহরে পাম্পগুলোতে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে পেট্রোল ও অকটেনের সরবরাহ উন্মুক্ত করার দাবি জানিয়েছিল পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিপিসি চেয়ারম্যানকে চিঠি দিয়ে বলেছিল, পেট্রোল ও অকটেন সরবরাহ দ্রুত উন্মুক্ত করা হলে পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির ‘চাপ কমবে’ এবং সাধারণ মানুষের মধ্যে ‘আস্থা ফিরবে’। তাতে রেশনিং বন্ধ না হলেও সরবরাহ কিছুটা বাড়াতে নতুন আদেশ জারি করল বিপিসি। আরেকটি বিজ্ঞপ্তিতে বিপিসি বলেছে, তাদের অধীন বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী সরবরাহ অব্যাহত আছে। সেখানে বলা হয়, বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির কার্যক্রম ও সরবরাহ সূচি অনুযায়ী নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে দেশের সব ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর গত কয়েক দিনে বিভিন্ন শহরের পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। অনেক মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িচালক প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিতে পাম্পে ভিড় করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর আসে। এই পরিস্থিতিতে মার্চের শুরুতে যানবাহনভেদে জ্বালানি বিক্রির সীমা নির্ধারণ করে দেয় বিপিসি। বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও সরকার বলছে, আমদানি ও মজুত পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। জ্বালানি সরবরাহে চাপ সামলাতে বাংলাদেশ ভারত ও চীন থেকেও অতিরিক্ত ডিজেল সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে। এ অবস্থায় জনমনের শঙ্কা দুর করতে পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেয়া দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X