সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:১১ এএম

ইরানের মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়ে দেড় শতাধিক শিশুকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তদন্তের কথা বলছে জাতিসংঘ। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে স্কুলটি গুড়িয়ে দেওয়া হলেও হামলায় জড়িত কোনো দেশের নামোল্লেখ করেনি সংস্থাটি। স্কুলটিতে ভয়াবহ হামলার তথ্য শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রভিনা শামদাসানি বলেন, “হাই কমিশনার (ভলকার তুর্ক) এই হামলার পরিস্থিতির ওপর একটি দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন শনিবার ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সেদিনই ইরানের স্কুলটিতে হামলা চালানো হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরেলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং ইসরায়েলি সেনাবাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে।

এফপির খবর অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালচ জানান, ‘রক্ষণশীল অনুমান’ অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ শেল্টারে আশ্রয় পেয়েছে ও নিবন্ধিত হয়েছে, আর অনেককে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইডিএফকে লেবাননের অতিরিক্ত এলাকায় অগ্রসর হয়ে দখল করার অনুমতি দিয়েছেন, যাতে আরও কোনো রকেট ইসরায়েলের সীমান্ত এলাকায় না নিক্ষিপ্ত হয়।

জাতিসংঘের এসব উদ্বেগ প্রকাশের মধ্যেই সবকিছু সীমাবদ্ধ থাকবে, নাকি যুদ্ধ বন্ধে সংস্থাটি কোনো ভূমিকা রাখবে তা নিয়েও উদ্বেগ রয়েছে বিশ্ববাসীর ভেতরে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X