সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে অন্তত ৮৩ জন শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে। সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৬ জন শিশু প্রতিদিন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ জন শিশু নিহত এবং ১,৬৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইউনিসেফ বলেছে, “এই সংখ্যাগুলো ভয়াবহ; সংঘাত শিশুদের ওপর কত বড় মূল্য চাপিয়ে দিচ্ছে তা এতে ফুটে উঠেছে।” লেবাননজুড়ে দুই লাখ শিশুসহ প্রায় ৭ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর সঙ্গে আগের উত্তেজনার সময় বাস্তুচ্যুত হওয়া আরও হাজার হাজার মানুষ রয়েছে।

সংস্থাটি সংঘাতে জড়িত সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামো, বিশেষ করে স্কুল ও আশ্রয়কেন্দ্রগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে বলেছে। ইউনিসেফ বলেছে, “পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং শিশুদের আরও ক্ষতি থেকে রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।”

লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, গত এক সপ্তাহ ধরে ইসরায়েলের তীব্র বোমা হামলার মুখে পড়েছে লেবানন। তাতে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বারো বলেন, লেবাননে মাঠপর্যায়ে কাজ করা মানবিক সংস্থাগুলোর জন্য ফ্রান্স ইতোমধ্যে প্রায় ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

পাশাপাশি দেশটিতে মঙ্গলবার পৌঁছানোর জন্য ২০ টন অতিরিক্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। লেবানন যাতে বিশৃঙ্খলার দিকে না যায় এবং একটি যুদ্ধবিরতি নিশ্চিতে ফ্রান্স ও ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X