সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দর, ফ্লাইট বাতিল, মধ্যপ্রাচ্য সংকট

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে ৩০০ ফ্লাইট বাতিল হলো। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে শাহজালাল বিমানবন্দর থেকেও ফ্লাইট বাতিল করা হয়।

বেবিচকে সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং আজ ৮ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৩০০।

বর্তমান প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তেল আবিবে নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ এই খবর দেওয়ার পর তেল আবিবের আকাশে ধোঁয়া দেখা গেছে। তেল আবিব থেকে পাওয়া সর্বশেষ ছবিগুলোতে দেখা যাচ্ছে, শহরের আকাশে ধোঁয়া উড়ছে। এর আগে আইডিএফ জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।” এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘাত শুরুর পর থেকে প্রায় দুই হাজার মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X