সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ

জানুয়ারি মাসে সারাদেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জনের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন ১ হাজার ২০৪ জন। এরমধ্যে কেবল বাইকেই ২০৯ টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ; এসব বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২৩ জনের, আর আহত হয়েছেন ১৩২ জন। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে। সংগঠনটি বলছে, সড়ক বাদে জানুয়ারিতে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু এবং ২৮ জন আহত হয়েছেন। এছাড়া নৌ পথে ৮টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। সে হিসেবে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে জানুয়ারিতে মোট ৫৯৭ টি দুর্ঘটনায় ৫৮৬ জনের মৃত্যু এবং ১ হাজার ২৩৮ জন আহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জানুয়ারিতে বিভাগভিত্তিক সড়ক দুর্ঘটনার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সময়ে সবচেয়ে বেশি ১৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এতে ১৩৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৩২৮ জন। আর গেল মাসে সবচেয়ে কম ২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, আর এতে ২৮ জনের প্রাণ গেছে। জানুয়ারির দুর্ঘটনাগুলোর ধরন বিশ্লেষণ করে সংগঠনটি বলছে, জানুয়ারির সড়ক দুর্ঘটনার ৪৮.৩৬ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা। এছাড়া ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৬১ শতাংশ অন্যান্য কারণে হয়েছে। মোট দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.০৯ শতাংশ ফিডার রোডে ঘটেছে। আর সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪.৫২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৩৬ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে।

যানবাহনের ধরণ বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনার ঘটনাগুলোর মধ্যে ৮২৯ টি যানবাহনের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল, ২৩.৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪.৩৫ শতাংশ বাস, ১৩.৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৯.০৪ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস দুর্ঘটনায় পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X