সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এটা একটা ভালো উদ্যোগ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম

ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়। এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত নেয়। কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই।

বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন। তিনি সাংবাদিকদের বলেন, সংশোধিত ছুটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো ঈদের ছুটি চলবে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হবে। অন্যান্য বছর রোজার পুরো মাস সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজ থাকলেও চলতি বছরে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাগুলো রোজার পুরোমাস বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী,বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও দায়িত্ব নেওয়ার পরদিন অন্তবর্তী সরকারের সে সিদ্ধান্ত থেকে সরে এল বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার।

আমরা মনে করি মাহে রমজান উপলক্ষে নতুন সরকার প্রথম দিনেই তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ নিলো তা শুধু ভালো উদ্যোগ বললেই হবে না, এক নন্দিত উদ্যোগ, তথা দৃষ্টান্ত হয়ে রইলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X