সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কানাডায় স্কুলে গুলিতে নিহত ১০

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা হচ্ছে, তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার পিস রিভার সাউথ এলাকার আইনসভা সদস্য ল্যারি নিউফেল্ড সাংবাদিকদের বলেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং অ্যাম্বুলেন্সসহ অতিরিক্ত বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে।

চলমান অভিযানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কায় তিনি এই মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করতে চান না বলে সাংবাদিকদের জানান। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানান। ল্যারি নিউফেল্ড বলেন, আমরা বুঝতে পারছি, অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজে বাইরে বের হয়েছেন। কিন্তু অনুরোধ করছি, দয়া করে আপনারা নিজ নিজ বাড়িতে ফিরে যান, সেখানেই নিরাপদে থাকুন এবং আরসিএমপির দক্ষ সদস্যদের এই সুন্দর কমিউনিটিকে আবার নিরাপদ করে তোলার সুযোগ দিন।

প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। কোনো সভ্য দেশে শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা আসলেই অন্যরকম ঘটনা। আমরা এমন ঘটনার তিব্র নিন্দা জানাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X