সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

পত্রিকান্তরে খবর বের হয়েছে, সমালোচনা ও আপত্তির মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে দেওয়া নিষেধাজ্ঞা থেকে সরে আসার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের নির্দেশনার একদিন বাদে সোমবার রাতে নির্বাচন আয়োজনকারী সংস্থাটির সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার, প্রার্থী, নির্বাচনি এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না।

ইসি বলেন, বিষয়টি পরিষ্কার করতেই পরিপত্র সংশোধন করা হচ্ছে। সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে আগের নির্দেশনা সংশোধনের কথা বলেন তিনি। তিনি বলেন, “ভোটকেন্দ্রের যেখানে ব্যালটে সিল দেওয়া হয়, সেখানে কোনো ছবি তোলা যাবে না। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, সেটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিষয়টি পরিষ্কার করতেই পরিপত্র সংশোধন করা হচ্ছে।” তিনি বলেন, কিছু ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহারে বিধিনিষেধ থাকবে। পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের কাছে মোবাইল ফোন রাখা যাবে না। এ বিষয়টি ‘ফিল্টার’ করে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে।

রোববার রাতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। এ খবর সামনে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা ইসিতে গিয়ে এ বিষয়ে আপত্তি জানান। এ জোটের দল জাতীয় নাগরিক পার্টির (ইসি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। ইসি তাৎক্ষণিকভাবে তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিষয়টি এখন ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে আমরা মনে করি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X