সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসি বিষয়টি আমলে নেবে কী?

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে কোনো নারীকে প্রার্থিতা দেয়নি জামায়াতে ইসলামী, এটা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে অন্য বড় দল নারী প্রার্থীকে মনোনয়ন দিলেও ৫ শতাংশ হয়নি, এটাও দুঃখজনক। রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘প্রাক নির্বাচন এবং গণভোট পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। টিআইবির সমীক্ষাপত্র উপস্থাপন করেন মাহফুজুর রহমান।

টিআইবির সমীক্ষায় উল্লেখ করা হয়, জুলাই সনদে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের অঙ্গীকারের পরও বাস্তবে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের উপেক্ষা করা হয়েছে- মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ০৫ শতাংশ নারীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নির্বাচনে অংশগ্রহণকারী ৩০টি রাজনৈতিক দলে কোনো নারী প্রার্থী নেই। বিএনপি প্রার্থীদের মধ্যে ২ দশমিক ৮ শতাংশ নারী, জাতীয় পার্টি ৩ দশমিক ১ শতাংশ এবং এনসিপির মনোনয়নে ৬ দশমিক ৩ শতাংশ নারী রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার ৭ দশমিক ৮৭ শতাংশ, যা ‘যোগ্য নারী প্রার্থী এগিয়ে আসে না’ যুক্তির সার্বত্তাহীনতার পরিচায়ক; দলের মধ্যেও যোগ্য নারী প্রার্থীকে যোগ্যতা সত্ত্বেও জোটগত স্বার্থসহ ক্ষমতার রাজনীতির কারণে বঞ্চিত করার অভিযোগ আছে। এছাড়া তুলনামূলকভাবে ছোট দলগুলোর কোনো কোনো ক্ষেত্রে নারী মনোনয়নের হার বেশি।

নির্বাচনে নারীদের অংশগ্রহণ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন জুলাই সনদে অঙ্গীকারের ব্যত্যয় বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়। বিষয়টি ইসি আমলে নেবে কী না এ নিয়ে প্রশ্ন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X