সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এসবের ইংগিত ভালো নয়

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তিদূত স্টিভ উইটকফ শুক্রবার সকালে ওমান সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন। গত গ্রীষ্মের ১২ দিনের সংঘাতের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা হলো। এসবের ইংগিত ভালো বোধ হচ্ছে না।

কয়েক সপ্তাহ ধরে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যাকে ট্রাম্প একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারবার হুমকি দিয়েছেন, ইরান নতুন কোনো পারমাণবিক চুক্তিতে সই না করলে তিনি সামরিক ব্যবস্থা নেবেন। শুক্রবার আলোচনার আগে ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে নাগরিকদের ‘এখনই ইরান ছাড়ার’ নির্দেশ দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি বা হঠকারিতা’র বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত। ইরানের প্রধান মিত্র চীন জানিয়েছে, তারা তেহরানের স্বার্থ রক্ষার বিষয়টিকে সমর্থন করছে। পাশাপাশি ওয়াশিংটনের ‘একতরফা গুন্ডামি’র বিরোধিতা করছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রতিনিধিদল ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’র বিষয়টি খতিয়ে দেখবে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের হাতে ‘অনেক বিকল্প খোলা আছে’। ওয়াশিংটনের প্রধান দাবি হচ্ছে, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম নষ্ট করে ফেলতে হবে।

তবে আলোচনায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়গুলোও গুরুত্ব পাবে। ইরান সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকির পাশাপাশি এ-ও বলেছে, আলোচনার আগে ‘কূটনীতি ব্যবহারের সুযোগ হাতছাড়া’ করতে চায় না তারা। সম্মেলনের আগে এই আলোচনায় আঞ্চলিক দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে মতবিরোধ ছিল।

ট্রাম্প প্রথমে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি তিনি বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাহায্য ‘আসছে’। তারই মাঝে যুক্তরাষ্ট্রের লোকজন সরিয়ে নেয়া ভালো লক্ষণ নয়। আমরা নতুন করে বিশ্বে আর কোনো যুদ্ধ চাইনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X