সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রসঙ্গ: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তার বেশি বাড়ানোর যে সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অর্থ বরাদ্দ করে যাওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পে কমিশন যে সুপারিশ দিয়েছে, তা পরীক্ষা করার জন্য কমিটি করে দেওয়ার কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ উপদেষ্টা বলেন, “পে-কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। একটা ভালো ইসে, বলছি যে পে-কমিশনটা আমরা এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব। বাজেট যে ফেজওয়াইজ করবে সেটাও আমরা করে যাব। দিয়ে যাব টাকা পয়সা, তারপর বলে যাব রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন রিপোর্ট অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটা সফল হবে।

সরকার কেন তাহলে প্রজ্ঞাপন জারি করছে না? জবাবে উপদেষ্টা বলেন, “গেজেট করা সোজা নাকি? গেজেট করতে হলে তো ইমপ্লিমেন্টেশনে বলতে হবে, কোনটা কত দেব। মোট কথা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কমিটি করে দিয়ে যাচ্ছি।” সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন।

কমিশন বর্তমানের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে। ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। এসময় কমিশনপ্রধান বলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রতিবেদন হস্তান্তরের সময় অর্থ উপদেষ্টা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।

২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের পরেও এর বাস্তবায়নে প্রশাসন ক্যাডারের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তাদের সংগঠন এ বিভাগ করার ক্ষেত্রে বিদ্যমান ‘রুল অফ বিজনেস’ ও ‘রুল অফ এলোকেশন’ অমান্য করার অভিযোগ তুলেছে। এ নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অসন্তোষের কথা বলে এসেছে বলে সংবাদমাধ্যম প্রচার করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X