মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্ব কি এভাবেই চলবে?

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম

সর্বত্র এখন একই আলোচনা, বিশ্ব কি এভাবেই চলবে? এদেশ দখল নেয়ার ঘোষণা, ওই দেশে দখলদারিত্ব করতে তাদের প্রেসিডেন্টকে অপহরণ! আর এক দেশকে গুড়িয়ে দেয়ার হুমকি? দখলদারিত্ব প্রতিষ্ঠায় কেউ সমালোচনা করলে তাদের অস্বাভাবিক হারে শুল্ক ঘোষণা! সর্বশেষ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তা থেকে ‘পিছু হটা হবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সভ্য সমাজ কি বলবে?

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দেওয়ার আগে মঙ্গলবার ট্রাম্প নেটো মিত্রদের একহাত নেওয়ার পাশাপাশি আর্কটিকের দ্বীপটি জোরপূর্বক দখল না করার সম্ভাবনাও উড়িয়ে দিতে রাজি হননি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেছেন, “আমরা এমন কিছু করতে যাচ্ছি যেখানে নেটোও সন্তুষ্ট হবে, আমরাও সন্তুষ্ট হবো বলে আমার ধারণা।”

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং এআই দিয়ে বানানো ছবি বা মকআপের সাহায্যে নিজের আকাক্সক্ষাকে জোরালভাবে তুলে ধরা ট্রাম্পের গ্রিনল্যান্ড আকাক্সক্ষা মিত্র ডেনমার্কের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলছে; একইসঙ্গে তা দশকের পর দশক ধরে ইউরোপের নিরাপত্তায় ঢাল হয়ে থাকা নেটো জোটকেও নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ওয়াশিংটনের এমন ‘জবরদস্তিমূলক চাহিদা’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধ উসকে দেওয়ার ঝুঁকিও তৈরি করেছে, যা গত বছর আটলান্টিকের এপারের ওপারের বাজার ও কোম্পানিগুলোকে অস্থির করে তুলেছিল। নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলার পর মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “গ্রিনল্যান্ড জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। এখানে পিছু হটার সুযোগ নেই, এ বিষয়ে সবাই একমত।”

নিজের বার্তাকে জোরালভাবে তুলে ধরতে তিনি একটি এআই দিয়ে বানানো ছবিও পোস্ট করেন, যেখানে তাকে মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি নেতাদের সঙ্গে কথা বলছেন, তার পাশে থাকা মানচিত্রে কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হচ্ছে। বিভিন্ন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে এ ধরণের হুমকি অব্যাহত থাকলে বিশ্ব কিভাবে স্থিতিশীল থাকবে? ঘুরেফিরে এমন প্রশ্ন সর্বত্র।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X