সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতায় ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের ওপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ডেনমার্কের অধীনে থাকা দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে চলমান বিরোধ আরও তীব্র হলো।

শনিবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।” ট্রাম্প লেখেন, এসব শুল্ক ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

ট্রাম্প বারবার বলেছেন, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এটি দখলে নিতে বলপ্রয়োগের আভাসও দিয়ে রেখেছেন। তার এমন হুঁশিয়ারির মধ্যে চলতি সপ্তাহে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠিয়েছে। ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “এসব দেশ, যারা এই অত্যন্ত বিপজ্জনক খেলায় মেতেছে, তারা এমন ঝুঁকি তৈরি করেছে, যা গ্রহণযোগ্য নয়।

ডেনমার্ক কিংবা যেসব দেশ এই বড় ঝুঁকি তৈরি করেছে, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত। যদিও বহু দশক ধরে আমরা তাদের সর্বোচ্চ সুরক্ষা দিয়ে আসছি।” শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পের দাবির বিরুদ্ধে বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেখানকার জনগণের হাতেই থাকা উচিত। ট্রাম্প যেসব দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ করলেন, তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, নেটোভুক্ত ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক দখলদারিত্ব জোটের পতন ঘটাতে পারে।

ট্রাম্পের ঘোষণা আসার পর নরওয়ে সরকার ডেনমার্কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ডের আলোচনায় শুল্কের বিষয়টি টেনে আনা উচিত নয়। গ্রিনল্যান্ডসহ আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে নেটোর ভেতরে ব্যাপক ঐকমত্য রয়েছে। তবে আমরা মনে করি, এই প্রেক্ষাপটে শুল্কের প্রশ্নটি অপ্রাসঙ্গিক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X