সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এ এক অদ্ভুৎ ঘোষণা!

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। উইকিপিডিয়ার সংস্কার করা এক পেইজের মতো করে সাজানো একটি ছবি পোস্ট করেছেন তিনি, তাতে তার ছবির নিচে লেখা ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ২০২৬ সালের জানুয়ারি থেকে ক্ষমতাসীন’। তার নিচে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট এবং ২০ জানুয়ারি, ২০২৫ থেকে ক্ষমতাসীন বলে উল্লেখ আছে। তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নামও দেওয়া আছে।

উইকিপিডিয়ার আসল পেইজে ট্রাম্পকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়নি আর কোনো আন্তর্জাতিক সংস্থাও তার এই দাবির স্বীকৃতি দেয়নি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করার পর এ পোস্টটি করলেন ট্রাম্প। রাজধানী কারাকাস থেকে এই তুলে নিয়ে যাওয়াকে মাদুরো ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন।

চীন, রাশিয়া, কলম্বিয়া ও এমনকী স্পেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে। কারাকাসে সামরিক অভিযানের কয়েক ঘণ্টা পর ট্রাম্প নিরাপত্তা উদ্বেগ ও একটি নিয়ন্ত্রিত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলাকে অস্থায়ীভাবে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এই অন্তর্বর্তী সময়টিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের তত্ত্বাবধান করবে ও তা বিশ্ববাজারে বিক্রি করবে বলে জানান তিনি।

এদিকে ভেনেজুয়েলায় মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে মাদুরোর মুক্তি দাবি করেন এবং নিজেকে দেশটির বৈধ নেতা হিসেবে ঘোষণা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X