সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বৈঠকের আগেই ইউক্রেইনে হামলা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তির প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের আগে ইউক্রেইনের রাজধানী কিইভ ও অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার এই হামলার আগে জেলেনস্কি জানিয়েছেন, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। যুদ্ধ থামার পর কোন পক্ষ কোন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে এই বৈঠকে মূলত তা নিয়েই আলোচনা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরু করলে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার হামলা প্রতিরোধ করার জন্য ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো পদক্ষেপ নেওয়া শুরু করলে কিইভে বিস্ফোরণ শোনা যেতে থাকে।

ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর দেশটির বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ড্রোনগুলো কিইভের পাশাপাশি দক্ষিণপূর্বাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় হামলা অব্যাহত ছিল আর কিইভে আকাশ হামলার সতর্কতা জারি ছিল। কিইভের কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

রাশিয়ার হামলার সময় পোল্যান্ড তাদের দক্ষিণপূর্বাঞ্চলের জেশুফ ও লুব্লিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখে। এই দুটি শহর ইউক্রেইনের পশ্চিমে। এক্স এ পোল্যান্ডের এয়ার নেভিগেশন পরিষেবা সংস্থা জানায়, এ সময় পোল্যান্ডের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধবিমানগুলো আকাশে উড়িয়েছিল। রাশিয়া এইসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

তীব্র লড়াইয়ের মধ্যেই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছে ভূখ-। কিইভে জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে পরিচালিত শান্তি পরিকল্পনার ২০ দফার খসড়ার মধ্যে ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X