সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন যুদ্ধের আলামত

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলি আহমদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটিতে থাকা আরও চার আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে রওনা হওয়ার পর চিফ অব স্টাফ আল-হাদ্দাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়, লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন বলে খবর রয়টার্সের। লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বেইবাহ এক বিবৃতিতে বলেছেন, তারা তুরস্কের আঙ্কারা শহরের সরকারি সফর থেকে ফেরাকালে এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনাটি ঘটে। দ্বেইবাহ জানান, লিবিয়ার গ্রাউন্ড ফোর্সেসের প্রধান, দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্পের পরিচালক, চিফ অব স্টাফের একজন উপদেষ্টা এবং চিফ অব স্টাফের দপ্তরের একজন ফটোগ্রাফার বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন।

সামাজিক মাধ্যম এক্স এ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বিমানটি আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ত্রিপোলির পথে রওনা হয়েছিল আর রাত ৮টা ৫২ মিনিটে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান, কর্তৃপক্ষ আঙ্কারার হায়মানা জেলার কেসিক্কাভাক গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। দাসো ফ্যালকন ৫০-ট্রাই জেটটি হায়মানার আকাশে থাকাকালে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল কিš‘ তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুঞ্চ জানিয়েছেন, এই বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। লিবিয়ার ত্রিপোলিভিত্তিক ঐক্য সরকার এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করতে প্রধানমন্ত্রী দ্বেইবাহ প্রতিরক্ষামন্ত্রীকে আঙ্কারায় একটি সরকারি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সেনাপ্রধানসহ কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছে। লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের সেখানে থাকার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর একটি সিদ্ধান্ত সোমবার তুরস্কের পার্লামেন্টে পাস হয়। এর একদিন পর বিমান বিধ্বস্তের এই ঘটনাটি ঘটল। লিবিয়ার সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলি আহমদ আল-হাদ্দাদ নিহত হওয়ার ঘটনার পর নতুন করে ঐ অঞ্চলে যুদ্ধের আলামত দেখা দিলো কী না সেটিই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X