সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বীমার আওতায় আসছে কৃষি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

পত্রিকান্তরে খবর বের হয়েছে, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষকের ফসলকে বীমার আওতায় আনতে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম। তিনি বলেছেন, খসড়া আইনের আলোকে ‘জলবায়ু ঝুঁকি বীমা’ নীতিমালা তৈরির কাজও শুরু হয়েছে। সোমবার রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত ‘এনহান্সিং মিডিয়া ক্যাপাসিটি অন ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ইডিআরএ চেয়ারম্যান আসলাম আলম বলেন, “প্রতি বছর, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ তাদের ঘরবাড়ি এবং জীবিকা হারাচ্ছে। এ কারণেই শক্তিশালী সামাজিক সুরক্ষা এবং টেকসই বীমা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বীমা ক্ষতির উপর নির্ভর করে হয়, তবে জলবায়ু পরিবর্তনগত ঝুঁকিগুলো ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। এর জন্য প্যারামেট্রিক বা আবহাওয়াভিত্তিক বীমা প্রয়োজন। এটির আইনি স্বীকৃতি নেই বাংলাদেশে; নীতিমালা হলে স্বীকৃতি মিলবে।” তিনি বলেন, “বাংলাদেশে ফসলের বীমা করতে আইনিসহ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। কৃষি আবহাওয়া সংক্রান্ত শক্তিশালী তথ্য ভাণ্ডার, প্রযুক্তি ও একাধিক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে আবহাওয়া সূচকের তথ্যের ওপর নির্ভর করে বীমা করার আইনি কোনো স্বীকৃতি নেই। সারা দেশে কোন এলাকায় কতোটুকু বন্যা হয় বা হবে, তার কোনো তথ্য ভাণ্ডার নেই। অতি শীত, অতি বর্ষা বা তাপ ও বাতাসের প্রবাহে কখন কী পরিমাণ ক্ষতি হতে পারে, তাও বলা সম্ভব না। আবহাওয়া বিরূপ হলেই যে ফসলের ক্ষতি হয়, তাও নির্ণয় করা জটিল।” কৃষকের ফসলের উপর, তথা কৃষির উপরে বীমা চালু হলে কৃষক কীভাবে সেটিকে দেখবেন, এখন সেটিই দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

X