সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরিয়ায় একের পর এক গ্রাম দখল করছে ইসরায়েল

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুয়নিত্রা প্রদেশের আদনানিয়াহ এলাকার রুহাইনাহ ও মুশাইরিফাহ গ্রামের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্রামের মধ্যবর্তী স্থানে একটি সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এর আগে শনিবার আয়ন জিওয়ান এবং আল-আজরাফ গ্রামে প্রবেশ করে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ইসরায়েলি সেনারা। এসব চেকপোস্টেও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে এবং এলাকায় চলাচলকারী মানুষদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রোববার এসব ঘটনায় সংবাদ প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সিরিয়ার গ্রাম দখল করে সাধারণ মানুষকে হয়রানি করছে ইসরায়েলি সামরিক বাহিনী যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

স্থানীয় সরকারি সংবাদ মাধ্যম আল-ইখবারিয়া টিভি জানিয়েছে, শুক্রবার বেশ কিছু সিরিয়ান নাগরিক কুয়নিত্রা প্রদেশের আল-সালাম শহরে বিক্ষোভ করেন। এসময় তারা চলমান ইসরায়েলি হামলা এবং নাগরিকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ ঘটনার একদিন পরেই এমন চেকপয়েন্ট বসিয়েছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে, দামেস্ক এবং তেল আবিবের মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে সিরিয়া জানিয়েছে, চুক্তি কার্যকর হতে হলে ডিসেম্বর ৮, ২০২৪-এর পূর্ববর্তী পরিস্থিতি পুনঃস্থাপন করতে হবে। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমির বৃহত্তর অংশ দখল করে রেখেছে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তি বাতিল ঘোষণা করে সিরিয়ার বাফার জোন দখল করেছে।

সিরিয়ান নাগরিকরা মনে করছেন, চলমান ইসরায়েলি আগ্রাসন দেশটিতে স্থিতিশীলতা পুনঃস্থাপনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং সরকারের বিনিয়োগ আকর্ষণ করে অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X