সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিটার্নিং কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম

নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে ইসি। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি পাঠান।

ইতোমধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন, দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের। এবার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের নিরাপত্তা বাড়ানো হলো। সারাদেশে ৬৯ জন রিটার্নিং অফিসার ও প্রায় পাঁচশ সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।

স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। “রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সমূহের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা পরিস্থিতি বিবেচনায় এ অফিসগুলোয় সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা কর্মচরীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।” এ অবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের জন্য বর্তমানে গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্ট চাওয়া হয়েছে। এছাড়া চার কমিশনার ও সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে নির্দেশনা দিয়েছে ইসি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X