সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে চার আসনেই ভোট হবে

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট ‘অবৈধ’ ঘোষণা করে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত এল। এর ফলে বাগেরহাটে চারটি আসনেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার এই রায় দেয়। রয়ের পর নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাব, নির্বাচন কমিশনকে জানাব। নির্বাচন কমিশনের পরবর্তী ইন্সট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেটা সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে।”

হাই কোর্ট রায়ে বলেছিল, বাগেরহাটের আসন আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এখন গেজেট প্রকাশ ছাড়া ইসির আর কোনো উপায় আছে কি না, তা জানতে চান একজন সাংবাদিক। উত্তরে ইসির আইনজীবী বলেন, “যেহেতু হাই কোর্ট ডিভিশনের রায়টা আপিল বিভাগের আজকের সিদ্ধান্ত, আজকের আদেশ দিয়ে দ্বারা বহাল রয়েছে, সেহেতু হাই কোর্ট ডিভিশনের যে আদেশ ছিল, একটা নির্দেশনা ছিল ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করা। তো এই হাই কোর্ট ডিভিশনের এই আদেশটা যেহেতু বহাল আছে, সেহেতু আর কোনো গেজেট প্রকাশ..।”

সীমানা নিয়ে অসঙ্গতির বিষয়ে আদালতে উপস্থাপন করার কথা তুলে ধরে তিনি বলেন, পুরো দেশের জনসংখ্যার গড় করে আসন পুনর্নির্ধারণ করা হয়েছে। চার সংসদীয় আসনের জেলা আছে ১৪টি। এর মধ্যে বাগেরহাটে জনসংখ্যা সবচেয়ে কম। আবার পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা নয়টি। এর মধ্যে গাজীপুরের জনসংখ্যা ও ভোটার সবচেয়ে বেশি।

যেহেতু শুনানি শেষে নির্বাচন কমিশনের আবেদন নাকচ করে হাই কোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত, সেহেতু এখন বাগেরহাটে চারটি আসনই বহাল রইলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X