সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এবার মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম

এবার মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দেয়া হয়েছে। তাও দেয়া হলো এই মহান বিজয়ের মাস ডিসেম্বরে। রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য সংরক্ষিত স্থানের সীমানা বেড়ায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। রোববার ভোরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।

গ্রামের কাগজসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও ওই কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, “আমি ফজরের আযান দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজ খানার ছাত্ররা এসে আগুন নিভিয়েছে। এটা কেউ ধরিয়ে দিয়েছে, কারণ এখানে কারেন্ট লাইন নেই বা পথের পাশে না যে ভুলবশত হবে। এটা পরিকল্পিত ও নাশকতামূলক।”

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সমশের আলী বলেন, “এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটা তারা করেছে। এমন ঘটনার জন্য কী আমরা দেশ স্বাধীন করেছিলাম?” এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তারাপুর ঈদগাহ ও গোরস্তানের সেক্রেটারি নুরুল আলম বলেন, “এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা। আমরা কমিটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় জিডি করব।”

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, “পুড়ে যাওয়া সিমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। সেই সাথে যারা আগুন লাগানোর সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” এ বিষয়ে পরিদর্শক আব্দুল গণি বলেন, “এর মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।”

এর আগে আমরা দেখেছি, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজারে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমনকি, কবর থেকে লাশ তুলে তা আগুনে পুড়িয়েছে পর্যন্ত। সেটি ছিলো এক ধরণের কাজ। আর এবার যেটি ঘটলো, সেটি পুরোপুরি মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের কাজ। তা না হলে স্বাধীনতার সূর্য সন্তানদের কবরে এই মহান বিজয়ের মাসে অন্য কেউ আগুন দিতে যাবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X