সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতজুড়ে বিমানের শিডিউল বিপর্যয়

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

কেবিন ক্রু সঙ্কট ও প্রযুক্তিগত জটিলতাসহ নানা কারণে শিডিউল নিয়ে বিপাকে থাকা ইনডিগো এয়ারলাইন কেবল একদিনেই সাড়ে পাঁচশর বেশি ফ্লাইট বাতিল করেছে। ২০ বছর বয়সী এয়ারলাইনটির জন্য এটি একটি রেকর্ড, বলছে এনডিটিভি।

ইনডিগো জানিয়েছে, আগামী দুই তিনদিন আরও ফ্লাইট বাতিল হবে। এয়ারলাইনটি প্রতিদিন প্রায় দুই হাজার ৩০০ ফ্লাইট চালায়, নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে এর সুনামও ছিল। বুধবার তাদের নির্ধারিত সময়ে উড্ডয়ন অবতরণের হার ছিল ১৯ দশমিক ৭ শতাংশ। আগেরদিনও এটা ছিল ৩৫ শতাংশ।

সঙ্কট মোকাবেলা ও সমাধান বের করতে বেসামরিক বিমান মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইনডিগোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইনডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স কর্মীদের বলেছেন, অপারেশন স্বাভাবিক করতে ও সময়ানুবর্তিতা ফিরিয়ে আনাটা ‘সহজ নিশানা’ নয়।

বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে অন্তত ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে, ব্যাঙ্গালোরে ১০০টি, হায়দরাবাদে ৭৫, কলকাতায় ৩৫, চেন্নাইতে ২৬ ও গোয়াতে ১১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অন্যান্য বিমানবন্দরেও ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। ভারতীয় কর্তৃপক্ষ পাইলট ও ক্রুদের কাজের সময় নিয়ে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনায় পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের সময় দেওয়া, রাত জেগে ফ্লাইট না চালানো, সময়মতো ফ্লাইট চালাতে রোস্টার ঠিকঠাক রাখা, পর্যাপ্ত ক্রু না থাকলে ফ্লাইট বাতিল করার নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

এসব নির্দেশনার সঙ্গে মানিয়ে ক্রু ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে ইনডিগো কর্তৃপক্ষকে। শীতকালীন আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা এবং আরও কিছু বিষয়ের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন আরও বেড়েছে। ইনডিগোর ফ্লাইট বাতিল, শিডিউল বিপর্যয়ের কারণে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে। কোনো কোনো যাত্রীদের লাগেজ পেতে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত যাত্রীদের কোনো খাবার বা পানি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X