সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইমরান খানের সাক্ষাৎ মিলছে না

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

পাকিস্তানের রাজনীতিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। অথচ এ বিষয়ে হাইকোর্টের আদেশ রয়েছে। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই-এর আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়। ২০২৩ সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির ওই কারাগারটিতেই বন্দী। বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা। এর আগে আলেমাসহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনো প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ডনের প্রতিবেদন অনুসারে, শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারা এখন আইএইচসিতে যাবেন - যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X