সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে সংক্রমণ-মৃত্যু বেড়েই চলছে

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ৩৬৭ জন। জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৮ হাজার ৯৪৯ জন। শীত আসতে শুরু করলেও ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, ডিসেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ২৫ নভেম্বর পর্যন্ত চলতি মাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪০ জন। অক্টোবর মাসে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন, সেপ্টেম্বর মাসে ১৫ হাজার ৮৬৬ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এপ্রিল মাসে ৭০১ জন, মার্চে ৩৩৬ জন, ফেব্রæয়ারিতে ৩৭৪ জন এবং জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন। একইভাবে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। নভেম্বর মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জন। অক্টোবর মাসে ছিল ৮০ জন, সেপ্টেম্বর মাসে ৭৩ জন, আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, ফেব্রæয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন। আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে দেখা যায়, পুরুষরা নারীর তুলনায় বেশি আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পুরুষ আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, কাজের প্রয়োজনে পুরুষরা বাইরে বেশি থাকেন, তাই তাদের আক্রান্তের সংখ্যাও বেশি। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন পুরুষ ৫১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪৮ দশমিক ২ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৭৪ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, মৃত্যু হয় ১০৫ জনের। ২০২২ সালে আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন, মৃত্যু হয় ২৮১ জনের। ২০২৩ সালে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়Íসে বছর আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৫ সালের ২৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ৬০২ জন এবং মৃত্যু হয়েছে ৩৭০ জনের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X