মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণের দামে অস্থিরতা

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
স্বর্ণের দামে অস্থিরতা

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বৈশ্বিক স্বর্ণবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা, যা ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১২৫.৫৯ ডলারে পৌঁছায়। তবে দিনের শুরুতে স্বর্ণের দাম ২ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৩৬.৩০ ডলারে দাঁড়ায়।

টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগের কারণে ট্রেজারি বন্ডের দাম কমেছে এবং মার্কিন ডলারের মূল্য বেড়েছে। এতে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হলেও সাম্প্রতিক মূল্য সংশোধনের পর বাজার ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার পর ইরানি তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি ট্রেজারি বন্ডের ফলন এবং মার্কিন ডলারের দরও ঊর্ধ্বমুখী হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশের বেশি হয়েছে। আগের দিন এ সম্ভাবনা ছিল প্রায় ৫৭ শতাংশ।

এদিকে, ১৬-১৭ জুন অনুষ্ঠিত ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতে সুদের হার কোন দিকে যেতে পারে, সে বিষয়ে নতুন বার্তা পাওয়ার আশায় বাজার সংশ্লিষ্টরা ওই নথির দিকে নজর রাখছেন।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির সময়ে স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও সুদের হার বাড়লে সুদবিহীন এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৭ ডলারে উঠেছে। তবে প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৪ ডলারে নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X