মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অর্থমন্ত্রী আমির খসরু

ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার

ঢাকা অফিস
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:০০ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকার দেশের অর্থনীতিকে আরও টেকসই করতে ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমন একটি পরিস্থিতিতে সরকারকে একটি চ্যালেঞ্জিং বাজেট প্রণয়ন করতে হয়েছে। তিনি স্বীকার করেন, বাজেটকে শতভাগ নিখুঁত বলা যাবে না, তবে বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতার মধ্যেই এটি প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, “বাজেট পারফেক্ট হয়েছে, এমন দাবি করছি না। যেদিকেই তাকাই, নানা ধরনের বকেয়া ও আর্থিক দায় রয়েছে। এর মধ্যেই মাত্র দেড় মাস সময়ের মধ্যে বাজেট প্রস্তুত করতে হয়েছে। অথচ একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের জন্য অন্তত ছয় মাস প্রস্তুতির প্রয়োজন হয়।”

অর্থমন্ত্রী আরও জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সঠিক ও কার্যকরভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, “শ্রমিকদের বেতন সরকার সরাসরি দেয় না। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।”

তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বিকল্প অর্থায়নের পথ তৈরি করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X