মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:৫০ পিএম
বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সম্ভাব্য বাজেট ঘাটতি হতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছর থেকে প্রায় সব জাতীয় বাজেটই বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। ব্যতিক্রম ছিল ২০২৫-২৬ অর্থবছরের বাজেট, যা সোমবার উপস্থাপন করা হয়েছিল। ফলে প্রতি বছরই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠে—জাতীয় বাজেট সাধারণত বৃহস্পতিবারই কেন পেশ করা হয়?

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, বাজেট প্রণয়ন ও উপস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময় ধরে ব্যাপক পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হলে পরবর্তী দুই দিন—শুক্রবার ও শনিবার—ছুটির সুযোগ থাকে, যা তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে।

ড. মজিদের মতে, বাজেট ঘোষণার পর ছুটির এই দুই দিনে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ ও পর্যালোচনা করার সুযোগ পান। একইভাবে সংসদ সদস্যরাও বাজেটের প্রস্তাবগুলো ভালোভাবে অধ্যয়ন করতে পারেন।

তিনি আরও জানান, বাজেট উপস্থাপনের পরবর্তী সপ্তাহে সম্পূরক বাজেট এবং সংশ্লিষ্ট আর্থিক প্রস্তাব অনুমোদনের বিষয় থাকে। তাই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সময় পাওয়া গুরুত্বপূর্ণ।

ড. আব্দুল মজিদ আরও বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর টানা সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে কেউ আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ কম পায়। একই সঙ্গে বাজেটে ঘোষিত শুল্ক, কর কিংবা মূল্য পরিবর্তনের সুযোগ নিয়ে আগাম পণ্য মজুত করা বা কর ফাঁকির মতো কর্মকাণ্ডও সীমিত করা সম্ভব হয়।

আসন্ন বাজেটে সরকারের রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হতে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

X