মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৫০ এএম
সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের জন্য জাতীয় সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছে তিনি দেশের জনগণের জন্য স্বস্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

বাজেট উপস্থাপন উপলক্ষে সংসদে একটি বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদে পৌঁছানোর পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

এর আগে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটের বিভিন্ন খাত নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে বাজেট প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় সরকারের সামর্থ্যের মধ্যেই বাজেট প্রণয়ন করতে হয়েছে। একটি ভঙ্গুর ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দেশের সব নাগরিককে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার চেষ্টা। জাতীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শক্তিশালী করার লক্ষ্য নিয়েই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা সরকারের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X