সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০২:২০ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশের মধ্যস্থতাকারীরা। এই চুক্তির আওতায় দুই দেশ ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে এখনো পর্যন্ত চুক্তিটি দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অগ্রগতির মধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দামে সামান্য পরিবর্তন দেখা গেছে।

শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ৩৫ সেন্ট বা ০.৩৭ শতাংশ, যা ব্যারেল প্রতি ৯৩.৩৬ ডলারে নেমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ৬৩ সেন্ট বা ০.৭১ শতাংশ, প্রতি ব্যারেল ৮৮.২৭ ডলারে বিক্রি হয়েছে। আগস্ট মাসের ব্রেন্ট ফিউচারও ৪৬ সেন্ট বা ০.৫০ শতাংশ কমে ৯২.২৪ ডলারে নেমেছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাস এলাকায় একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৮৩ ডলারে পৌঁছায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআই ক্রুডের দামও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.২২ ডলারে ওঠে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X