সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন ৫ টাকার নোট বাজারে

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:১৫ পিএম
নতুন ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকার কারেন্সি নোট বাজারে ছাড়ল সরকার। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এ নোট আনুষ্ঠানিকভাবে প্রচলনে আনা হয়েছে।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এই নতুন নোটটি উন্নত ডিজাইন ও নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে মুদ্রণ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রথম ধাপে নতুন ৫ টাকার নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ধাপে ধাপে সরবরাহ করা হবে।

নতুন নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে স্থান পেয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি। মাঝখানে যুক্ত করা হয়েছে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা, যা নোটটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অন্যদিকে, নোটের পিছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র, যা সমসাময়িক শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নতুন নোটে জালিয়াতি প্রতিরোধে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সম্বলিত জলছাপ, উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম।

এছাড়া নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্টভাবে দেখা যাবে। সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিতে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ মুদ্রিত রয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ এবং সচল থাকবে।

এদিকে, মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষভাবে ৫ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X