সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সয়াবিন তেলের সংকট কাটছেই না!

মিনা বিশ্বাস
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:১৭ পিএম
সয়াবিন তেলের সংকট কাটছেই না!

যশোরের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছে না। পরিবেশকদের কাছ থেকে খুচরা বিক্রেতারা শুধু সয়াবিন তেল কিনতে গেলে একাধিক পণ্য নিতে বাধ্য করছেন পরিবেশকরা। ব্যবসায়িক লসের কারণে দোকানে সয়াবিন তেল আনছেন না অনেক খুচরা বিক্রেতা, ফলে সংকট কাটছে না এমন দাবি তাদের। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতার অভাব রয়েছে। সয়াবিন তেল, চাল, ডাল, আটা, চিনিসহ প্রতিটি নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন নিত্যপণ্যর মধ্য সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের অস্বস্তির অন্যতম কারণ হয়ে ওঠে। দোকানভেদে বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তা পর্যায়ে গুণতে হচ্ছে ২০৫থেকে ২১০টাকা। গত মাসের শুরুতে খোলা সয়াবিন তেল বিক্রি হয় ২০৫টাকা কেজিতে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৯৫টাকা লিটারে। শুধুমাত্র সয়াবিন তেলের জন্য গেলে পরিবেশকরা একটির জায়গায় দুইটি বা তিনটি পণ্য কিনতে বাধ্য করছেন এমন দাবি খুচরা বিক্রেতাদের। পরিবেশক কর্তৃক দু-তিনটি পণ্য কেনার শর্ত জুড়ে দেয়ায় পর্যাপ্ত সয়াবিন তেল মিলছে না বাজারে। খুচরা বিক্রেতারা সয়াবিন তেল কিনতে গেলে পরিবেশকরা প্যাকেটজাত বাসমতি চাল, চিনি, আটা, ময়দা, সুজি, মশলার মতো পণ্য ধরিয়ে দিচ্ছেন। খুচরা বিক্রেতাদের মধ্যে যারা পরিবেশকদের শর্ত মানছেন তারা সয়াবিন তেল দোকানে তুলতে পারছেন। অন্যদিকে লসের কথা ভেবে দোকানে সয়াবিন তেল মজুদ করছেন না অধিকাংশ খুচরা বিক্রেতা। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পাড়া মহল্লার মুদি দোকান কিংবা বাজার সর্বত্র সয়াবিন তেল সহজলভ্য না হওয়ায় হতাশ হচ্ছেন ক্রেতারা। সয়াবিন তেলের খোঁজে চষে বেড়াচ্ছেন দোকানের পর দোকান। পাড়া মহল্লার মুদি দোকানে সয়াবিন তেল যা মিলছে তা কিনতে গেলে বাজারের চেয়ে তিন চার টাকা বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে সংকটের পাশাপাশি বাজারে সয়াবিন তেল একেক দোকানে একেক দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মাঝে অসন্তোষ রয়েছে। শেখহাটি এলাকার আশরাফুল আলম বলেন, গত কয়েক বছর ধরেই সব ধরনের নিত্যপণ্যের পাশাপাশি সয়াবিন তেলের অস্বাভাবিক দাম। বাজার করতে আসলে এক সয়াবিন তেলেই বাজার খরচ অর্ধেক শেষ। চাঁচড়া ডালমিল এলাকার নাজনীন নাহার বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, আমরা সাধারণ মানুষ এক প্রকার অসহায় হয়ে পড়েছি। একাধিক খুচরা বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকে শুধু সয়াবিন তেল কিনতে গেলে একাধিক পণ্য কিনতে চাপ দেয়া হচ্ছে, না নিলে সয়াবিন তেল মিলছে না। ২০০থেকে ২০১টাকায় কিনতে হচ্ছে সয়াবিন তেল। ফলে কিছুটা ব্যবসায়িক লাভ রাখতে বাধ্য হচ্ছেন তারা। জুন মাসে বাজেট পরবর্তী সময়ে সরকারি পর্যায় থেকে সয়াবিন তেলের নতুন দর নির্ধারিত হতে পারে বলে খুচরা বিক্রেতারা আরও জানান। অন্যদিকে এ বিষয়ে পরিবেশকদের সাথে যোগাযোগ করলে তারাও কোম্পানি কর্তৃক বাড়তি দামে সয়াবিন তেল কিনছেন বলে দাবি করেন। বিভিন্ন কোম্পানি থেকে বাড়তি দামে কেনায় পরিবেশক পর্যায়েও সংকট রয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে। পর্যাপ্ত সয়াবিন তেল আনতে পারছেন না পরিবেশকরা। ফলে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য পণ্য বিক্রি করতে হচ্ছে, কাউকে চাপ দেয়া হচ্ছে না দাবি করেছেন শহরের বিভিন্ন পরিবেশক। এ বিষয়ে ভাই ভাই ট্রেডার্সের পরিবেশক আব্দুস সাত্তার বলেন, পণ্য আনতে আমাদের খরচ বেড়েছে, বেশি দামে সয়াবিন তেল কিনতে হচ্ছে। ফলে ব্যবসায়িক দিকটাও দেখতে হচ্ছে। সয়াবিন তেলের পাশাপাশি আমরা খুচরা বিক্রেতাদের অন্যান্য একটি বা দুই পণ্য নিতে বলছি। চাপ দেয়ার অভিযোগ সঠিক না। নাম প্রকাশে অনিচ্ছুক বোরাক ট্রেডিং কর্পোরেশনের এক কর্মী জানান, সয়াবিন তেলসহ আমরা অন্যান্য যে পণ্যগুলো নিয়ে আসি এগুলোও বিক্রি করতে হয় আমাদের, চাপ দেয়ার কথাটি ঠিক নয়। ইউনিভার্সাল এন্টারপ্রাইজের পরিবেশক শাহিদুজ্জামানও একই কথা বলেন। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, বাজার মনিটরিং নিয়মিতই চলছে। এটি চলতে থাকবে। কেউ বেশি দামে সয়াবিন তেল বিক্রি করলে শাস্তির আওতায় আনা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X