রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের লোকসান ২৮৮ কোটি টাকা

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:২০ পিএম
ইসলামী ব্যাংকের লোকসান ২৮৮ কোটি টাকা

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই সময়ে মুনাফায় থাকলেও এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ব্যাংকটি। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে শেয়ারপ্রতি আয় (ইপিএস)।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি ১৮ পয়সা মুনাফা করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

বিশ্লেষকদের মতে, ব্যাংকটির মুনাফা কমে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে আমানতের বিপরীতে উচ্চ মুনাফা ব্যয় এবং খেলাপি ঋণের বৃদ্ধি।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আমানতের বিপরীতে মুনাফা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে খেলাপি ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ থেকে প্রত্যাশিত রিটার্ন না পাওয়ায় সামগ্রিক আয় কমে গেছে।

বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সে হিসাবে প্রথম প্রান্তিকে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উন্নতি হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে শেয়ারপ্রতি ১৬ টাকা ১৬ পয়সা নগদ ঘাটতি ছিল, এবার তা বেড়ে ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা। নতুন ঋণ বিতরণ কমে যাওয়ায় নগদ প্রবাহে এই উন্নতি এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

লোকসানের প্রভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভি) কমেছে। ২০২৫ সালের ৩১ মার্চ যা ছিল ৪৪ টাকা ৩১ পয়সা, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়।

এদিকে ব্যাংকটি তাদের ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখও পরিবর্তন করেছে। আগামী ২৫ জুনের পরিবর্তে ২৮ জুন সকাল ১০টায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সভা অনুষ্ঠিত হবে।

লোকসানের তথ্য প্রকাশের পরও শেয়ারদরে বড় পরিবর্তন দেখা যায়নি। বুধবার দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়, যা আগের দিনের সমান। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৫২ হাজার ৪৮৫ কোটি ৬৯ লাখ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X