সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আকু পরিশোধে আবার রিজার্ভ কমার আশঙ্কা

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:২১ পিএম
আকু পরিশোধে আবার রিজার্ভ কমার আশঙ্কা

দেশে উচ্চমাত্রার রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় নানা অর্থনৈতিক চাপের মধ্যেও বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বুধবার (৬ মে) দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

তবে এই স্বস্তির মধ্যেই বড় অঙ্কের চাপ আসছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–এর মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল পরিশোধের কারণে। বৃহস্পতিবার (৭ মে) ১৫১ কোটি ডলার পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পরিশোধের পর রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে বুধবার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর এটি কমে ২৯ বিলিয়ন ডলারের কিছুটা ওপরে থাকতে পারে।

এর আগে, গত মার্চে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকুর দায় বাবদ প্রায় ১৩৭ কোটি ডলার পরিশোধের পর মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে এরপর আমদানি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রির কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে। আওয়ামী লীগ সরকার পতনের আগে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে রিজার্ভ প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থপাচার ও হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারির ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৫ মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৯৯৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫০১ কোটি ডলার। সে হিসাবে এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৪৯৩ কোটি ডলার বা প্রায় ১৯ দশমিক ৭২ শতাংশ।

রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহের কারণে দীর্ঘদিন ধরেই ডলারের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সায় স্থির আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X