সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:৫৯ এএম
আন্তর্জাতিক স্বর্ণ বাজারে দাম বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বর্ণের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র একদিন আগে দাম কমার পর আবারও দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (০৭ মে) থেকে কার্যকর হচ্ছে স্বর্ণের এই নতুন দাম।

গত ৬ মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে দেশের সব জুয়েলারি দোকানে নতুন দামেই স্বর্ণ কেনাবেচা হবে।

আজ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় কিনতে হবে।

দেশে মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সর্বশেষ সোনার দাম ছিল এ রকম- ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে বিশ্ববাজারেও বড় উত্থানের দৃশ্য দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৪ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পারস্য উপসাগরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। বছর শেষে স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।’

এ ছাড়া রুপার দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলার, প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০ দশমিক ০৫ ডলার এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৪ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় ডলার ও তেলের দাম কমছে, ফলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। এতে সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় সুদবিহীন সম্পদ স্বর্ণের প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X