সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালিতে উত্তেজনায় বাড়ল তেলের দাম

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৩৬ পিএম
হরমুজ প্রণালিতে উত্তেজনায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান সহিংসতা ও সামরিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যেখানে হঠাৎ করেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছে যায়। তবে মঙ্গলবার ভোরে কিছুটা কমে তা দাঁড়ায় ১১৩ দশমিক ৫৪ ডলারে।

মূলত হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির জেরেই দাম এভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দেশটির সামরিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইরানের নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ “মিথ্যা ও ভিত্তিহীন”।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X