সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রাইজবন্ড কী এবং কেন এটি কিনবেন?

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৭:৪০ এএম
প্রাইজবন্ড

প্রাইজবন্ডকে অনেকেই সাধারণ লটারির সঙ্গে তুলনা করেন, তবে বাস্তবে এটি একটি নিরাপদ সরকারি সঞ্চয় মাধ্যম, যেখানে বিনিয়োগকৃত মূল টাকা হারানোর কোনো ঝুঁকি থাকে না। বরং এটি সরকারের কাছে জনগণের এক ধরনের ঋণ, যা যে কোনো সময় নগদায়ন করা সম্ভব।

লটারি নয়, প্রাইজবন্ড কেন ভিন্ন? লটারির ক্ষেত্রে একবার ড্র শেষ হলে টিকিটের আর কোনো মূল্য থাকে না। জিততে না পারলে পুরো অর্থই হারিয়ে যায়। কিন্তু প্রাইজবন্ডের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা।

প্রাইজবন্ড একবার ড্র হয়ে গেলেও বাতিল হয় না। এটি পরবর্তী সব ড্রতে অংশ নিতে পারে, ফলে একই বন্ড দিয়ে বারবার পুরস্কার জেতার সুযোগ থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— প্রাইজবন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এটি আজীবন বৈধ থাকে এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় নগদায়ন করা যায়। এতে করে মূল অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে।

সুদ নেই, কিন্তু আছে সুযোগ প্রাইজবন্ডে কোনো সুদ বা লভ্যাংশ দেওয়া হয় না। তবে নির্দিষ্ট সময় পরপর ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থাকে। প্রতিবছর চারবার— ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত দিন ছুটি হলে পরবর্তী কার্যদিবসে ড্র হয়। পুরস্কার জিতলে ২ বছরের মধ্যে দাবি করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সেই পুরস্কার বাতিল হয়ে যায়।

প্রাইজবন্ড কেন কিনবেন প্রাইজবন্ড কেনার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে— টাকা হারানোর ঝুঁকি নেই, একই বন্ড বহুবার ড্রতে অংশ নেয়, যে কোনো সময় ভাঙানো যায়, উপহার হিসেবে বিয়ে, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে দেওয়া যায় এবং এটি সরকারের সরাসরি দায়।

প্রাইজবন্ড তাই শুধু লটারির সুযোগ নয়, বরং একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদি আর্থিক সঞ্চয়ের মাধ্যম হিসেবে বিবেচিত হয়, যেখানে নিরাপত্তা ও সম্ভাবনা—দুটোই একসাথে পাওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X