
বাংলাদেশে আমদানি-নির্ভর হওয়ায় স্বর্ণের দাম প্রায়ই ওঠানামা করে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩০ এপ্রিল রাতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২,১৫৮ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করে।
নতুন দামের ভিত্তিতে আজ শনিবার (২ মে) দেশের বাজারে এই মূল্যেই স্বর্ণ কিনতে হচ্ছে ক্রেতাদের।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার খরচ করতে হবে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৭ দফা।
মন্তব্য করুন