বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বাস ভাড়া বাড়ানোর বৈঠকে সিদ্ধান্ত হয়নি, নির্ধারণ করবে মন্ত্রণালয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আসছে। ছবি : ইন্টারনেট

ডিজেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে পরিবহণ সংশ্লিষ্টরা। তবে রোববার এ সংক্রান্ত বৈঠক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

রোববার রাতে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে।

বিআরটিএ এ বিষয়ে সোমবার প্রস্তাব দিলে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বৈঠক শেষে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর।

তিনি বলেন, “আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে। বাকিটা মন্ত্রণালয় কাটছাঁট করে চূড়ান্ত করবে। তারপর কালই প্রজ্ঞাপন জারি হতে পারে।"

বাসের জ্বালানি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া বাড়াতে এদিন সন্ধ্যা ৭টার পরে বনানীতে বিআরটিএয়ের সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। পরে চূড়ান্ত সিদ্ধান্ত অসমাপ্ত রেখে বৈঠক শেষ হয় রাত ১০টায়।

বৈঠকে উপস্থিত একজন বলেন, দূরপাল্লা ও মহানগরের চলাচলকারী বাসের ভাড়া ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় মালিকদের তরফে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতিকিলোমিটার ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা ২ টাকা ৪৫ পয়সা।

শনিবার রাতে চার ধরনের তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

সরকারের নতুন দর অনুযায়ী, লিটারে ১৫ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ধরা হয়েছে ১১৫ টাকা। অকটেনে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০, পেট্রোলে লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ এবং কেরোসিনে লিটারপ্রতি ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাস মালিক সমিতির নেতারা দাবি করেন, দূরপাল্লার একটি বাস বছরে গড়ে এক লাখ ৬৫০০ কিলোমিটার চলে। সেই হিসাবে গড়ে প্রতি কিলোমিটারে ৭৫ টাকা ৭৫ পয়সা পরিচালন ব্যয় হয়। প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ হয় ৩৭ টাকা ১০ পয়সা। এর সঙ্গে বাসের আনুষঙ্গিক আরও ১৫টি আইটেম যুক্ত করার পর এবং বাসে গড়ে ৩৫ জন যাত্রী হিসাব করে প্রতি কিলোমিটারে ২ টাকা ৩৪ পয়সা খরচ হয়। আর মহানগরীর বাসে গড়ে ৪০ জন হিসাব করে খরচ ২ টাকা ৪৯ পয়সা। এর সঙ্গে নতুন তেলের দাম ধরে ভাড়া চায় বাস মালিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X