মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরাঞ্চলে জ্বালানি তেলে লাখ লাখ টাকার অতিরিক্ত বাণিজ্য

দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০ এএম
ছবি-গ্রামের কাগজ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ২০ টাকা বেশি নির্ধারণের পর পাম্পগুলোতে লাইন কতোকটা ছোট হয়ে এসেছে। ১৮ এপ্রিল দিবাগত রাত ১২ টার পর থেকে নতুন দাম কার্যকর ঘোষণার প্রথম দিন গতকাল ১৯ এপ্রিল থেকেই যশোরাঞ্চলের পাম্পগুলোতে বিগত দিনগুলোর তুলনায় তেল সংগ্রহের লাইন ছিল ছোট। তবে দাম বৃদ্ধিতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এদিকে, হঠাৎ দাম বাড়ানোর সুযোগে যশোর অঞ্চলের পাম্প মালিকগণ আগে আনা তেল বিক্রি করে লাখ লাখ টাকার অতিরিক্ত বাণিজ্য করতে পেরেছেন বলে তথ্য মিলেছে।

প্রথমদিনই বর্ধিতমূল্যে ৯৯ টাকার ডিজেল ১১৫ টাকায়, ১২০ টাকার অকটেন ১৪০ টাকায়, ১১৬ টাকার পেট্রোল ১৩৫ টাকায় এবং ১১২ টাকার কেরোসিন ১৩০ টাকায় কিনেছেন। আর জনভোগান্তি কমাতে বাড়তি তেল সরবরাহ করতে পরও রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। "দুঃখিত তেল নেই" বোর্ড খুলে ফেলা হয়েছে অধিকাংশ পাম্প থেকে। গত বছরের তুলনায় চাহিদা ৩০ শতাংশ বেড়েছে বলে দাবি পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবে এবারের দাম বৃদ্ধি দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ দাঁড়ালো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বিগত দেড় মাস জুড়ে দেশের বিভিন্ন পাম্পে অকটেন, পেট্রোল ও ডিজেল সংকট দেখা দেয়। আর এর প্রভাব প্রচন্ডভাবে পড়ে যশোরাঞ্চলেও। পাম্পগুলো থেকে বিক্রি কমাতে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। কিন্তু ওই সময়েও নির্ধারিত পরিমাণও মেলেনি। রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২শ' থেকে ২শ'২০ লিটার তেল বিক্রির সীমা ছিল। পরবর্তীতে এই ব্যবস্থা শিথিল করা হয়। রাইড শেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সাথে সামগ্রিক বিক্রির রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়। কিন্তু ওই রেশনিং দেওয়ান মোর্শেদ আলম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ২০ টাকা বেশি নির্ধারণের পর পাম্পগুলোতে লাইন কতোকটা ছোট হয়ে এসেছে। ১৮ এপ্রিল দিবাগত রাত ১২ টার পর থেকে নতুন দাম কার্যকর ঘোষণার প্রথম দিন গতকাল ১৯ এপ্রিল থেকেই যশোরাঞ্চলের পাম্পগুলোতে বিগত দিনগুলোর তুলনায় তেল সংগ্রহের লাইন ছিল ছোট। তবে দাম বৃদ্ধিতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এদিকে, হঠাৎ দাম বাড়ানোর সুযোগে যশোর অঞ্চলের পাম্প মালিকগণ আগে আনা তেল বিক্রি করে লাখ লাখ টাকার অতিরিক্ত বাণিজ্য করতে পেরেছেন বলে তথ্য মিলেছে।

প্রথমদিনই বর্ধিতমূল্যে ৯৯ টাকার ডিজেল ১১৫ টাকায়, ১২০ টাকার অকটেন ১৪০ টাকায়, ১১৬ টাকার পেট্রোল ১৩৫ টাকায় এবং ১১২ টাকার কেরোসিন ১৩০ টাকায় কিনেছেন। আর জনভোগান্তি কমাতে বাড়তি তেল সরবরাহ করতে পরও রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। "দুঃখিত তেল নেই" বোর্ড খুলে ফেলা হয়েছে অধিকাংশ পাম্প থেকে। গত বছরের তুলনায় চাহিদা ৩০ শতাংশ বেড়েছে বলে দাবি পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবে এবারের দাম বৃদ্ধি দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ দাঁড়ালো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বিগত দেড় মাস জুড়ে দেশের বিভিন্ন পাম্পে অকটেন, পেট্রোল ও ডিজেল সংকট দেখা দেয়। আর এর প্রভাব প্রচন্ডভাবে পড়ে যশোরাঞ্চলেও। পাম্পগুলো থেকে বিক্রি কমাতে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। কিন্তু ওই সময়েও নির্ধারিত পরিমাণও মেলেনি। রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২শ' থেকে ২শ'২০ লিটার তেল বিক্রির সীমা ছিল। পরবর্তীতে এই ব্যবস্থা শিথিল করা হয়। রাইড শেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সাথে সামগ্রিক বিক্রির রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়। কিন্তু ওই রেশনিংদেওয়ান মোর্শেদ আলম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ২০ টাকা বেশি নির্ধারণের পর পাম্পগুলোতে লাইন কতোকটা ছোট হয়ে এসেছে। ১৮ এপ্রিল দিবাগত রাত ১২ টার পর থেকে নতুন দাম কার্যকর ঘোষণার প্রথম দিন গতকাল ১৯ এপ্রিল থেকেই যশোরাঞ্চলের পাম্পগুলোতে বিগত দিনগুলোর তুলনায় তেল সংগ্রহের লাইন ছিল ছোট। তবে দাম বৃদ্ধিতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে, হঠাৎ দাম বাড়ানোর সুযোগে যশোর অঞ্চলের পাম্প মালিকগণ আগে আনা তেল বিক্রি করে লাখ লাখ টাকার অতিরিক্ত বাণিজ্য করতে পেরেছেন বলে তথ্য মিলেছে।

প্রথমদিনই বর্ধিতমূল্যে ৯৯ টাকার ডিজেল ১১৫ টাকায়, ১২০ টাকার অকটেন ১৪০ টাকায়, ১১৬ টাকার পেট্রোল ১৩৫ টাকায় এবং ১১২ টাকার কেরোসিন ১৩০ টাকায় কিনেছেন। আর জনভোগান্তি কমাতে বাড়তি তেল সরবরাহ করতে পরও রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। "দুঃখিত তেল নেই" বোর্ড খুলে ফেলা হয়েছে অধিকাংশ পাম্প থেকে। গত বছরের তুলনায় চাহিদা ৩০ শতাংশ বেড়েছে বলে দাবি পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবে এবারের দাম বৃদ্ধি দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ দাঁড়ালো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বিগত দেড় মাস জুড়ে দেশের বিভিন্ন পাম্পে অকটেন, পেট্রোল ও ডিজেল সংকট দেখা দেয়। আর এর প্রভাব প্রচন্ডভাবে পড়ে যশোরাঞ্চলেও। পাম্পগুলো থেকে বিক্রি কমাতে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। কিন্তু ওই সময়েও নির্ধারিত পরিমাণও মেলেনি। রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২শ' থেকে ২শ'২০ লিটার তেল বিক্রির সীমা ছিল। পরবর্তীতে এই ব্যবস্থা শিথিল করা হয়। রাইড শেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়।

একই সাথে সামগ্রিক বিক্রির রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়। কিন্তু ওই রেশনিংজুড়েই অনেক পাম্প কখনও খোলা কখনও বন্ধ ছিল তেল সরবরাহ করতে না পেরে। অধিকাংশ পাম্প থেকে মেলেনি কাঙ্খিত পরিমাণে জ্বালানি তেল। 'দুঃখিত তেল নেই'- এমন সাইনবোর্ড ঝুলানো ছিল কয়েকটি পাম্পে আবার সরবরাহ স্বাভাবিক থাকার সরকারি আশ্বাসের মধ্যেও অসাধু চক্রের গোপন মজুতের কারণে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের সংকট তিব্র হয়ে ওঠে। ফলে এ অঞ্চলের চালু থাকা পাম্পগুলোতে বিভিন্ন ভার্সনের যান চালকদের লাইন আরো দীর্ঘ হতে শুরু করে। আর এই লাইনকে তেল সীমার মধ্যে নির্দিষ্ট রাখতে পাম্প কর্তৃপক্ষ দড়ি দিয়ে ঘিরে দিয়েছেন। আর তেল না পেয়ে এ পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে আর ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ যেমন কষ্ট ভোগ করছিলেন। তেমনি অস্থিরতা ও বিশৃঙ্খলাও বাড়ছিল পাম্পগুলোতে।

এরমধ্যে শনিবার রাত ১২ টার পর থেকে তেলের দাম বাড়িয়ে কার্যকরের ঘোষণা দেয়া হয় সরকারের পক্ষে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয় ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা। আর গতকাল ১৯ এপ্রিল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত ঢাকা রোড তালতলা এলাকার মেসার্স মনিরউদ্দীন আহম্মেদ ফিলিং স্টেশনে নতুন দামে তেল বিক্রি করা হয়। তবে গতকাল ফিরে যায়নি ট্রাক, বাস মাইক্রো,প্রাইভেট, মোটরসাইকেলসহ কোনো ভার্সনের বাহন। বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও গতকাল তেল নিতে আসা মানুষের মধ্যে এ পাম্প থেকে ডিজেল পেট্রোল অকটেন সবই সরবরাহ করা হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে সকাল ১০ পর্যন্ত নতুন দামে পেট্রোল বিক্রি করেছে যশোরের চয়নিকা ফিলিং স্টেশন। বৃহস্পতিবারে ওই পাম্পে ২ হাজার লিটার পেট্রোল ডিপো থেকে আনা হয় বলে জানান ক্যাশিয়ার অজয় দাস।

তিনি জানান, শুক্রবার ১২শ' লিটার বিক্রি করা হয়েছে। আর নতুন দামে গতকাল ৬শ' লিটার পোট্রোল বিক্রি করা হয়েছে। তবে অন্য দিনের তুলনায় পাম্পে ভিড় কম ছিল। তার হিসেব অনুয়ায়ী এক দিনেই অতিরিক্ত মুনাফা করা হয়েছে ১২ হাজার টাকা। ক্যাশিয়ার অজয় কুমার দাস আরও জানিয়েছেন, সরবরাহ অনুযায়ী ক্রেতাদের দেয়া হচ্ছে। সর্বশেষ নির্দেশনা মানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে শহরের আরএন রোডের যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিস স্টেশনে গতকাল ২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। তবে এদিন বিগত দিনগুলোর তুলনায় ভিড় কম ছিল। ব্যবস্থাপক সুবোধ বিশ্বাস জানিয়েছেন, এখনও চাহিদামত সরবরাহ করছে না ডিপো থেকে। তারা খুলনার পদ্মা ডিপোতে চাহিদা দিলেও ৪০ শতাংশ আসছে। গতকাল তাদের ৩ হাজার লিটার ডিজেল ছিল। এর মধ্যে ৮শ লিটার উত্তোলন করা যায় না। সরবরাহ করা হয়েছে ২ হাজার লিটার। ব্যবস্থাপকের হিসেব অনুযায়ী, গতকাল একদিনেই পাম্পটি অতিরিক্ত মুনাফা করেছে ৪০ হাজার টাকা। এভাবে গতকাল যশোরাঞ্চলের পাম্পগুলোতে কোটি টাকার উপরে অতিরিক্ত বাণিজ্য হয়েছে বলে সূত্রের দাবি।

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জানানো হয়েছে, এখন সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। বাড়তি তেল সরবরাহ করতে গত পরশু রাতেই তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে যশোর জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুন জানিয়েছেন, ইরান ইসরাইল যুদ্ধের কারণে দেশে সাময়িক যে তেল সংকট দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। পাম্পগুলোতে লাইন ছোট হয়ে আসছে। দাম বাড়লেও তেল সংকট নিয়ে মানুষের আতঙ্ক কেটে যাচ্ছে। বর্তমান নির্দেশনা অনুযায়ী সরবরাহ শুরু করেছেন ডিপো ও পাম্প কর্তৃপক্ষ।

এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বাজারে যে অস্বাভাবিক চাহিদা দেখা যাচ্ছে তা আসলে যৌক্তিক নয়। এরপরও মানুষের ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য বৃদ্ধি সমন্বয় করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X