সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে যে দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
আজ থেকে যে দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। নতুন নির্ধারিত এই দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়।

এতে বলা হয়,ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা ও অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। এদিকে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। এক বার্তায় সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি। এর আগে গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে ১০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। আর কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে অপরিবর্তিত ছিল প্রতি লিটার ১১২ টাকা, ১১৬ টাকা ও ১২০ টাকায়। গত ফেব্রুয়ারি ও মার্চেও এই দামে বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে ৩১ জানুয়ারি দেয়া এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছিল, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। আর প্রতি লিটার পেট্রেল ও কেরোসিন বিক্রি হয়েছে যথাক্রমে ১১৬ টাকা ও ১১৪ টাকায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X